ভালোই হল পুলিশ না আসায়। জীবিত থাকতে যেখানে রাষ্ট্রের সম্মান আর সামান্য চিকিৎসা সেবা পান নাই সেখানে মরার পর রাষ্ট্রীয় সম্মান দিয়ে কি হবে! ভাইয়েরা আজকে পুলিশ না যাওয়ায় সশস্ত্র সালাম ছাড়াই নোয়াখালীর সদরের সোনাপুর পৌর কবরস্থানে হতদরিদ্র মহান মুক্তিযোদ্ধা দুলাল মিয়ার(৬২) দাফন সম্পন্ন করেছে স্থানীয় লোকজন। উল্লেখ্য এই মহান মুক্তিযোদ্ধা বাংলাদেশের স্বাধীনতার আগে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ২ নং সেক্টরে সম্মুখযুদ্ধে জীবনবাজি রেখে লড়াই করে দেশ স্বাধীন করেন এই মুক্তিযোদ্ধা। কিন্তু দেশ স্বাধীন করলেও তিনি পাননি স্থায়ী কোন ঠিকানা। সর্বশেষ এই মুক্তিযোদ্ধা নিজের কোনো ভিটে না থাকায় স্ত্রী, ছেলে ও মেয়ে নিয়ে অন্যের জমিতে খুপড়ি ঘর তুলে বাস করতেন। আর সোনাপুর জিরোপয়েন্টে একটি ফলের দোকানে কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করতেন দুলাল মিয়া। গত তিন মাস ধরে রোগে ভুগছিলেন তিনি। বারবার চিকিৎসার জন্য সাহায্য চেয়েও না পেয়ে ধুকে ধুঁকে আজকে স্বাধীনতার স্বপক্ষের একমাত্র শক্তির ক্ষমতা থাকাকালীন সময়েই সোনার বাংলার কির্তিমান এই সন্তান চলে গেলেন এক বুক অভিমান আর বেদনা নিয়ে।
***বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, মুক্তিযোদ্ধার দাফনের সময় রাষ্ট্রের পক্ষে একজন নির্বাহী কর্মকর্তা কফিনে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে সম্মান জানাবেন। সে সময় তার নেতৃত্বে পুলিশ সদস্যরা সশস্ত্র সালাম জানাতে হবে আইনে বলা আছে।
তাহলে কি আমরা ধরে নিব মুক্তিযোদ্ধাকে সম্মান জানানোয় ধনী-গরিবের ব্যাপার আর শ্রেনী বৈষম্য কাজ করে??
kaos kaki @ Rp 6rb
beli 2 @ 10rb
Bahan tebal, halus dan adem ^o^
www.youtube.com
Music video by Guns N' Roses performing Sweet Child O' Mine. YouTube view counts pre-VEVO: 2,418,311. (C) 1987 Guns N' Roses under exclusive license to Geffe...